ওশেনিয়া ডেস্ক: অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো মেলবোর্ন ২০২৩’। এতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৯টি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২১ নভেম্বর) মেলবোর্নের কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীটি। এতে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ১৯টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রপ্তানী উন্নয়ন ব্যুরোর অর্থায়নে তৈরি পোশাক সামগ্রি প্রদর্শন করছে ১৫টি প্রতিষ্ঠান। এছাড়াও তৈরি পোশাক ও গৃহসজ্জার চারটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বাংলাদেশি পণ্য সামগ্রি প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মেরি কিন্সেলা।
প্রদর্শনীতে ২০টি দেশের প্রায় ৯০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুইবার অনুষ্ঠিত হয়, যা নতুন বাজার অনুসন্ধান ও যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি সামগ্রির ৯৩ ভাগই তৈরি পোশাক সামগ্রি। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বাণিজ্যিক অংশীদার।
এনআরবি৩৬৫/এএমটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়ুন:
রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৮ জন আটক
‘ভাষাগত অদক্ষতা শ্রমিক নেয়ার প্রধান বাধা’
ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স
ইতালিতে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের নতুন সংগঠন ‘জিবিএ’
টরেন্টোতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন