ইউরোপ ডেস্ক: ইতালি প্রবাসী বাংলাদেশিদের দেয়া হচ্ছে ই- পাসপোর্ট। আবেদনপত্র জমা দেয়ার পাশাপাশি ইতালি প্রবাসীদের অ্যাপয়েনমেন্টের তারিখও দিচ্ছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ওয়েব সাইটে এ তথ্য জানিয়েছে।
ওয়েব সাইটে দেয়া তথ্য অনুযায়ী ই-পাসপোর্ট বা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য অ্যাপয়েনমেন্ট দেয়া হচ্ছে ১৮ থেকে ২২ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
অ্যাপয়েনমেন্টের তারিখ জানতে ক্লিক করতে হবে নিচের লিংকে:
https://mrpappointment.bdembassyrome.it
এছাড়া ই-পাসপোর্টের আবেদন করতে হবে নিচের লিংকে:
https://www.epassport.gov.bd/onboarding
এনআরবি৩৬৫/এএমএম