বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী মনোভাব নিয়ে একত্রে কাজ করতে চায় ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী।
সোমবার ১০ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় হাই কমিশনের বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, বৈঠকে পারস্পরিক আগ্রহের বিষয়গুলোর ব্যাপারে মতবিনিময় হয়। এসময় জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গীতে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

দিনেশ ত্রিবেদী ঢাকায় আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, তারা আশা করছেন বাংলাদেশের দৃষ্টিভঙ্গী ভারত সরকার অনুধাবন করতে পেরেছে। বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার মত তারা (ভারত) আর কিছু করবে না।
অন্যদিকে, বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বি-পাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যার্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
এদিকে, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় দূত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাত করেন।
স্মর্তব্য, গেলো রোববার ভারতীয় হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে বিকেলে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী।
কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের তিনটি বৈঠকের বার্তা দিল্লি পৌঁছে দিতেই ঢাকা ছেড়েছেন দিনেশ। ভারত ও শেখ হাসিনা সম্পর্কে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গী ভারতের পররাষ্ট্র দফতরকে জানাতেই তিনি দ্রুতই ঢাকা ত্যাগ করেন।
এনআরবি৩৬৫/এএমটি/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
৬২.২৫ শতাংশ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে
কমরেড মণি সিংহের ১২৫তম জন্মজয়ন্তীতে সিপিবির শ্রদ্ধা
শামসুজ্জামান সুরুজ-সহ ১২ জনের চুক্তিভিত্তিক নিয়োগ
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড
শেনজেন ভিসা পেতে যা করবেন (ভিডিওসহ)