বাংলাদেশ ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী এবার পাসের হার কমেছে। পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ। যা গত বছর ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গেলো বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এছাড়া ৯টি শিক্ষা বোর্ডে পাসের গড় হার ৬৪ দশমিক শূণ্য ৫ শতাংশ। এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
সোমবার ১০ আগস্ট সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফল হস্তান্তর করেন।
এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে, ৭১ দশমিক ৬৩ শতাংশ। সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া মাদরাসা ও কারিগরী বোর্ডে পাসের হার যথাক্রমে ৫৫ দশমিক ৪৯ ও ৫৮ দশমিক ২ শতাংশ।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন।
এসএসসি ফল/এএমটি/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
কমরেড মণি সিংহের ১২৫তম জন্মজয়ন্তীতে সিপিবির শ্রদ্ধা
শামসুজ্জামান সুরুজ-সহ ১২ জনের চুক্তিভিত্তিক নিয়োগ
আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নেই: সিপিবি
সৌদি ভিসা: সুখবর বাংলাদেশীদের জন্য
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড