Wednesday
02 September 2026

বাংলাদেশ

তারেক রহমানের সাথে বৈঠক শেষে দিল্লি গেলেন দিনেশ ত্রিবেদী

August 10, 2026

বাংলাদেশ ডেস্ক বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী মনোভাব নিয়ে একত্রে কাজ করতে চায় ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী। সোমবার ১০ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের […]

৬২.২৫ শতাংশ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে

বাংলাদেশ ডেস্ক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী এবার পাসের হার কমেছে। পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ। যা গত বছর ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। […]

কমরেড মণি সিংহের ১২৫তম জন্মজয়ন্তীতে সিপিবির শ্রদ্ধা

July 28, 2026

বাংলাদেশ ডেস্ক কমরেড মণি সিংহের জীবনসংগ্রাম অনুসরণ করে মানবমুক্তির আন্দোলন অগ্রসর ও দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের মোকাবেলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার ২৮ জুলাই সকালে উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধাব্যক্তিত্ব, সিপিবির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ১২৫তম জন্মজয়ন্তীতে রাজধানীর পোস্তগোলার স্মৃতিস্তম্ভে […]

শামসুজ্জামান সুরুজ-সহ ১২ জনের চুক্তিভিত্তিক নিয়োগ

July 24, 2026

বাংলাদেশ ডেস্ক সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়। বৃহস্পতিবার ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক […]

আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নেই: সিপিবি

July 17, 2026

বাংলাদেশ ডেস্ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন আমেরিকা যার বন্ধু তার শত্রু আমেরিকাই। দলটির নেতারা ড. ইউনূস ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রাক্কালে যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি করে তা বাতিলের দাবি জানান। শুক্রবার ১৭ জুলাই বিকেলে রাজধানীর সূত্রাপুর লোহারপুল […]

বন্যা: সাপে কেটেছে ৯৫ জনকে

July 14, 2026

বাংলাদেশ ডেস্ক বন্যাকবলিত এলাকায় এ পর্যন্ত সাপে কাটা ৯৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাপ্রাপ্ত সবাই সুস্থ আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সাপে কাটা রোগীদের ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য আহবান জানিয়েছেন। সোমবার ১৩ […]

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

July 13, 2026

বাংলাদেশ ডেস্ক দেশের পূর্বাঞ্চলের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। জেলাগুলোর স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কোনো রোগী যেনো চিকিৎসাবঞ্চিত না হন তার জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার ১৩ জুলাই সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার […]

সৌদি ভিসা: সুখবর বাংলাদেশীদের জন্য

July 10, 2026

এশিয়া ডেস্ক বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য নতুন ভিসা প্যাকেজ উন্মুক্ত করেছে সৌদি আরব। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন চালু করা সমন্বিত ভিসা প্যাকেজের সুবিধা প্রাথমিক পর্যায়ে নাগরিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশসহ এই সাতটি দেশের নাগরিকদের সৌদি আরব […]

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

May 28, 2026

বাংলাদেশ ডেস্ক জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকেরা অংশ […]

দেশের টেলিভিশনগুলোকে পে-চ্যানেল করার উদ্যোগ

April 16, 2026

বাংলাদেশ ডেস্ক সম্প্রচার নীতিমালায় শিগগিরই সংশোধন আসছে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটাইজেশনের আওতায় আনার পাশাপাশি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হবে। দেশীয় চ্যানেলগুলোকে পে-চ্যানেল করার উদ্যোগও নেয়া হবে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সচিবালয়ে তথ্য সচিব মাহবুবা ফারজানার সাথে টেলিভিশন মালিকদের […]