আমেরিকা ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। নাম ‘জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন (জিবিএ)’। সংগঠনের প্রথম সভায় গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদ। উভয় পরিষদের মেয়াদ দুই বছর।
শুক্রবার (১০ নভেম্বর) নিউইয়র্কের জ্যামাইকার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর জ্যামাইকায় বাংলাদেশি কমিউনিটির শিল্প সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে বেগবান করতে এই সংগঠন গড়ে তোলা হয়েছে।
সভায় নাসির আলী খান পল, কাজী আজহারুল হক মিলন, ফখরুল আলম, মোহাম্মদ আলী, তৈয়বুর রহমান হারুনকে কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
ঘোষিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে নাসির আলী খান পল, মোর্শেদ আলম, আওয়াল সিদ্দিকী, কাজী আজহারুল হক মিলন, ফখরুল আলম, মোহাম্মদ আলী, তৈয়বুর রহমান হারুন, আজহার হক, মোস্তাক আহমেদ নিউটন, আকাশ রহমান, অ্যাডভোকেট মতিউর রহমান, রেজাউল করীম চৌধুরী, রাফাত হোসাইন, খলিলুর রহমান, শেখ ইলিয়াস হাবীব, শাহ মোয়াজ্জেম, আলমগীর ভূঁইয়া, কাজী হেলাল আহমেদ, রুবাইয়া রহমান, মোহাম্মদ কবীর, আকতার রহমান ও ডা. নার্গিস রহমান।
প্রথম কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ। সাধারণ সম্পাদক হয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বী সৈয়দ।
কার্যকরী পরিষদে সহ-সভাপতি হয়েছেন আহসান হাবিব, মাকসুদ চৌধুরী ও রীনা সাহা। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আনজাম সিদ্দিকী রাফি, কোষাধ্যক্ষ আহনাফ আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান। কমিটির সাহিত্য সম্পাদক মঞ্জুর কাদের, সাংস্কৃতিক সম্পাদক মরিয়ম মারিয়া, প্রচার সম্পাদক জলি আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট সামিউল করিম আলমগীর, ক্রীড়া সম্পাদক সজীব চৌধুরী। এছাড়াও দপ্তর সম্পাদক বদরুদ্দোজা সাগর, আপ্যায়ন সম্পাদক মোতালিব সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক কবি সালেহা ইসলাম নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সমদস্য হয়েছেন মোহাম্মদ আলী, মোসলেহউদ্দিন খান সেলিম, ডিউক খান, সেলিম খান, ডা, নাফিসুর রহমান, শেখ হায়দার আলী, কাজী জামান বিটু, সুলতান বোখারী, শিবলী নোমানী, মনিউর রহমান জাহাঙ্গীর, শামস চৌধুরী রুশো, সোহেল সীমান্ত, হাফিজ উদ্দিন, ডা. আইরুন নাহার রুলী, নাজিয়া জাহান, মাহবুবুল ফিরোজ, হুমায়ুন কবীর তুহিন ও মোস্তফা অনিক রাজ।
এনআরবি৩৬৫/এএমএম
আরও পড়ুন: ছোটবোন রেহানার পরামর্শে সিনেমা দেখেন প্রধানমন্ত্রী