বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন মাসুদ বিন মোমেন ও বিনয় কোয়াত্রা। বৈঠকে তিস্তা চুক্তি এবং অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি শিগগিরই সম্পাদন করার বিষয়টি তুলে ধরেন। এছাড়ার রোহিঙ্গা ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি ইস্যু স্থান পায় আলোচনায়।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) বাংলাদেশের প্রতিনিধি দল রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা কামনা করে।
উভয় দেশের পররাষ্ট্র সচিব বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ২০২৩ সালে অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এসময় তারা দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিদ্যুৱ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের বিষয়েও আলোচনা করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতার প্রসঙ্গ উত্থাপন করলে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশি হিসেবে আখ্যায়িত করেন। বিনয় কোয়াত্রা দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৱকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করন।
উভয় সচিব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, আঞ্চলিক সংযোগ, আঞ্চলিক পাওয়ার গ্রিড, নিরাপত্তা ও পানি সংক্রান্ত ইস্যুর মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন। তারা শান্তিপূর্ণ সীমান্তের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন। সংবাদ সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ।
এনআরবি৩৬৫/এএমটি/কিউটি
আরও পড়ুন:
প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান
ফিজিতে কর্মী নিয়োগ, আবেদন চলতি মাসেই
ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স
মেলবোর্নের বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৯ প্রতিষ্ঠান
রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৮ জন আটক
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]