Thursday
04 June 2026

বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন প্রায় দেড় কোটি বাংলাদেশি

November 17, 2023

বাংলাদেশ ডেস্ক: আর্থিক স্বচ্ছ্বলতা আর স্বাচ্ছন্দ্যময় জীবনের আশায় বিদেশে পাড়ি জমান অনেকেই। ফলে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছেন বাংলাদেশিরা। এরা দেশের পতাকা তুলে ধরেন বিদেশে। একই সাথে দেশে পাঠাচ্ছেন বৈমেশিক মুদ্রাও। সম্প্রতি এদের রেমিট্যান্স যোদ্ধা বিশেষণে বিশেষিত করা হচ্ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন প্রায় দেড় কোটি বাংলাদেশি। তবে সংখ্যাটি দুই কোটির কাছাকাছি বলে ধারণা করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রবাসে বৈধ বাংলাদেশি কর্মীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৪৬০ জন।

মালদ্বীপ, ব্রুনাই দারুস সালাম ও গ্রিসের সাথে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার বাস্তবায়ন হলে আরও কয়েক হাজার বাংলাদেশি কর্মী এই দেশগুলোতে যাবেন।

জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে সর্বোচ্চ সংখ্যক কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। গেল অর্থ বছরে ১১ লাখ ২৫ হাজার ৮৩৩ জন কাজ নিয়ে বিদেশ গেছেন।

উল্লেখ্য, বিদেশে যাওয়া কর্মীদের প্রশিক্ষিত করে পাঠাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ জন্য গড়ে তোলা হয়েছে ১০৪টি প্রশিক্ষণ কেন্দ্র ও ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি। এই ১১০টি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘ মেয়াদী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এনআরবি৩৬৫/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]