Monday
20 April 2026

সরকার গঠনের পথে বিএনপি

February 14, 2026

নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা অর্জনের পর সরকার গঠনের অপেক্ষায় দলটি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী। তাদের জেতা আসনের সংখ্যা ৬৮টি। সরকার গঠনের জন্য তিনটি আসনের ফল বিএনপির সরকার গঠনের প্রতিবন্ধকতা তৈরি করবে না।

জামাত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের নির্বাচন আগেই স্থগিত হয়েছিল। এছাড়া আদালতের নির্দেশে চট্টগ্রামের দুই আসনের ফলাফল স্থগিত রয়েছে।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ কথা বলেন গণমাধ্যমের সাথে। সংবাদ সম্মেলনে তিনি জানান, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফল প্রকাশ করা যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট আসনগুলোতে নিষেধাজ্ঞা না থাকায় গণভোটের ফল শতকরা হিসেবে যুক্ত হয়েছে।

তিনি জানান, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

তিনি জানান, বিএনপি ২০৯টি, জামাতে ইসলামী ৬৮টি, এনসিপি ৬টি, খেলাফত মজলিস ২টি এবং ইসলামি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিজেপি ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। বাকি ৭টি আসনে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা।

গেজেট প্রকাশ সম্পর্কে ইসি সচিব জানান, রিচার্নিং কর্মকর্তাদের কাছে চূড়ান্ত ফলাফলের হার্ড কপি না পাওয়া পর্যন্ত তা প্রকাশ করা হবে না।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। তবে ফল ঘোষণা করা হয় ২৯৭টি আসনের।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
রণেশ দাশগুপ্তের জন্মবার্ষিকীতে আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়া কমিটি অব পর্তুগালের নতুন কমিটির অভিষেক
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড
কসমেটিকস নিয়ে কাজী তামান্নার কথকতা (ভিডিও)
শেনজেন ভিসা পেতে যা করবেন (ভিডিওসহ)