Monday
20 April 2026

নয়া বছরকে স্বাগত জানাতে মেয়াদ বাড়লো শিল্পী তামান্নার চিত্র প্রদর্শনীর

December 31, 2025

বাংলাদেশ ডেস্ক

শিল্পী কাজী তামান্না’র একক চিত্র প্রদর্শনী “পঁচিশে পঁচিশ”-এর মেয়াদ একদিন বেড়েছে। নতুন বছরকে বরণ করতে প্রদর্শনী চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত।

গ্যালারী চিত্রক শিল্পী কাজী তামান্না’র শিল্পীজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে “পঁচিশে পঁচিশ” শিরোনামে সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু করে ২৫ ডিসেম্বর। ইমেরিটাস অধ্যাপক, বরেণ্য শিল্পী রফিকুন নবী প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত, লেখক ও শিল্পী মাহফুজুর রহমান।

শিল্পী কাজী তামান্না তৃষা জানান, তার শিল্পীজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ২৫টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছিল। শিল্পী ও শিল্পানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে গ্যালারী চিত্রক কর্তৃপক্ষ প্রদর্শনীটি একদিন বাড়িয়েছে।

প্রদর্শনীর মেয়াদ বৃদ্ধি করায় শিল্পী কাজী তামান্না গ্যালারী চিত্রকের কর্ণধার শিল্পী মো. মনিরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শেষ দিনে প্রদর্শনীটি বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর ধানমণ্ডি ৪ নম্বর সড়কের ২১/১ ভবনের গ্যালারী চিত্রকে শিল্পানুরাগীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পী ও সাংবাদিক কাজী তামান্না।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
নারীদের জন্য জানাজার পৃথক ব্যবস্থা
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন
প্রবাসীদের ভূমিকা অন্যদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড