Monday
20 April 2026

নারীদের জন্য জানাজার পৃথক ব্যবস্থা

December 31, 2025

বাংলাদেশ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহনেচ্ছু নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে নারীদের জন্য দুটি স্থানে ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে নারীদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে পৃথকভাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে জানাজায় যারা অংশ নিতে চান তাদের কোনো ধরনের ব্যাগ বহন না করার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাবেক ফার্স্ট লেডি খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সবার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জানাজা আগামীকাল বুধবার জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন
প্রবাসীদের ভূমিকা অন্যদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড
শেনজেন ভিসা পেতে যা করবেন (ভিডিওসহ)
কসমেটিকস নিয়ে কাজী তামান্নার কথকতা (ভিডিও)