Monday
20 April 2026

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

December 31, 2025

বাংলাদেশ ডেস্ক:
রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার ৩১ ডিসেম্বর বিকেল পৌণে ৫টার দিকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে বেলা ৩টা ২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জনতার ঢল দক্ষিণ প্লাজা ছাড়িয়ে উত্তর পাশের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয়সরণি, ফার্মগেট, কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণ, ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশপাশের বাড়ির ছাদে ছড়িয়ে পড়ে। এমনকি আগারগাঁও, বিজয়সরণি, ফার্মগেট ও কাওরানবাজার মেট্রোরেল স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়েও হাজারো মানুষ জানাজান নামাজে শরিক হন।


জানাজার পর সংসদ ভবন থেকে সশস্ত্র বাহিনীর কড়া নিরবপত্তায় জাতীয় পতাকা মোড়া লাশবাহীতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে শকটে করে বেগম জিয়ার মরদেহ পৌঁছায় জিয়াউর রহমানের সমাধির কাছে।
দাফন প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তার দুই মেয়ে জাহিয়া রহমবন ও জাফিয়া রহমান-সহ পরিবারের সদস্যরা এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা শোক ও শ্রদ্ধা জানান।

এর আগে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েনপো ডি এন ধুংগেল ও পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব অংশ নেন।

জানাজার আগে থালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যনজরুল ইসলাম খান। পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেক রহমান।
এনআরবি৩৬৫/এএমএম/কিউটি

আরও পড়তে পারে:
রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন
নারীদের জন্য জানাজার পৃথক ব্যবস্থা
প্রবাসীদের ভূমিকা অন্যদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ডকসমেটিকস নিয়ে কাজী তামান্নার কথকতা (ভিডিও)