বাংলাদেশ ডেস্ক

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এসময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা শ্রদ্ধা জানান এবং নীরবতা পালন করেন।

স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে জিয়া পরিবারের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান
১১ দলীয় জোটের নেতাদের পর কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একেএকে তিনবাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ডাকসুর কয়েকজন নেতা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ফুল দেয়।
সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট, জেএসডি, গণফোরাম, জাতীয় প্রেস ক্লাব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান, উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট, মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, টিআইবি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় খেলাঘর আসর-সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট- এনডিএম, বাসদ (মার্কসবাদী), গণতন্ত্রী পার্টি, জাতীয় গ্রন্থ কেন্দ্র, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় জাদুঘর, আমরা একাত্তর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ খৃস্টান অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদ করে।

শাহবাগ প্রজন্ম চত্বরে সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী
মুক্তিযুদ্ধের পক্ষের ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা বেলা ১১টার দিকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। এর আগে তারা কারাগারে থাকা সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ ও ফারজানা রুপা-সহ আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সঙ্গীত পরিবেশন করে। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র ও শাহবাগ প্রজন্ম চত্বরে একুশের গান ও গণসঙ্গীত পরিবেশন করে।
উল্লেখ্য, রমজান মাস হওয়া সত্ত্বেও গত বছরের চেয়ে এবছর কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। বিপুল সংখ্যক শিশু-কিশোরকে শহীদ মিনারে দেখা গেছে। অনেককে দেখা গেছে পরিবারের সদস্যদের নিয়ে শহীদ মিনারে আসতে যা গত বছর দেখা যায়নি।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
রণেশ দাশগুপ্তের জন্মবার্ষিকীতে আলোচনা সভা
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড
কসমেটিকস নিয়ে কাজী তামান্নার কথকতা (ভিডিও)
শেনজেন ভিসা পেতে যা করবেন (ভিডিওসহ)
ঢাকা কলেজের আত্নত্যাগে ঢাকা বিশ্ববিদ্যালয়; অথচ তারাই ঢাকা কলেজ-সহ ৭ সরকারি কলেজ খেয়ে দিলো