Wednesday
22 April 2026

‘ভাষাগত অদক্ষতা শ্রমিক নেয়ার প্রধান বাধা’

November 20, 2023

বাংলাদেশ ডেস্ক: এবার বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এমন আগ্রহের কথা জানালেন দেশটির সফররত প্রতিনিধি দল। বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ক্ষেত্রে প্রধান বাধা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্কটল্যান্ডে বিভিন্ন রাজনৈতিক দলের ছয় সদস্যের পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি)-এর প্রতিনিধি দল প্রশানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্কটল্যান্ড পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন: মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও লুৎফর রহমান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার কর্মীদের দক্ষতা বাড়াতে ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানান পদক্ষেপ নিয়েছে।

এ সময় ফয়সল চৌধুরী জানান, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, বাংলাদেশি প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি দেশটির নির্বাচিত কাউন্সিলর।

এনআরবি৩৬৫/এএমএটি

 আরও পড়ুন:

বাংলাদেশি শ্রমিকের বাড়িতে সৌদি মালিক

প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান

ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স

জাতিসংঘ মহাসচিবকে বিএনপির স্মারকলিপি; প্রবাসেও লাগাতার কর্মসূচির ঘোষণা

বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন প্রায় দেড় কোটি বাংলাদেশি

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]