আমেরিকা ডেস্ক: উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনের কানাডা শাখার ২৫তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দিপ্তী, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’ স্লোগান নিয়ে উদযাপিত হলো এবারের আয়োজন।

অনুষ্ঠানে উদীচী কানাডা সঙসদের শিল্পীরা নাচ পরিবেশন করেন
শনিবার (১৮ নভেম্বর) টরেন্টোর হোপ ইউনাইটেড চার্চে সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সাংস্কৃতিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় বিদ্যুৎ রন্জন দে, আজিজুল মালিক ও নুরুল আলম লালকে। তাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা ও উদীচীর অন্যতম উপদেষ্টা আলেয়া শরাফী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্টারিও-র প্রাদেশিক সংসদ সদস্য ডলি বেগম। তিনি প্রবাসে বাঙালি সংস্কৃতি বিকাশে উদীচী কানাডা সংসদের প্রশংসা করেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী সংগ্রামী, লেখক ও কৃষক নেতা সত্যেন সেন, সাহিত্যিক, সাংবাদিক ও প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত, সাংবাদিক শহীদুল্লাহ কায়সারসহ কমিউনিস্ট পার্টির কর্মী, সংগঠক ও বামপন্থী ভাবাদর্শে বিশ্বাসী বুদ্ধিজীবীরা প্রতিষ্ঠা করেন উদীচী শিল্পী গোষ্ঠী।
এনআরবি৩৬৫/এএমটি
এই বিভাগে আরও পড়ুন:
নিউইয়র্কে বাংলাদেশি আয়াসের ৪টি গোল্ড মেডেল অর্জন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের নতুন সংগঠন ‘জিবিএ’
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]