বাংলাদেশ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকবার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি ১৯৭৩ ও ২০১৮ সালের পর এবার সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ২৯৮ আসনের চুড়ান্ত ফলাফলে এই তথ্য জানা গেছে।
এবারের সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে ২৯৮ আসনের ফলাফল প্রকাশ করেছে কমিশন। ৩০০ আসনের বাকি ২টি আসনের মধ্যে নওগাঁ-২ আসনে আগে থেকে নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত ছিল। অপর দিকে ময়মনসিংহ-৩ আসনে নির্বাচন হলেও ফলাফল প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ইসির অতিরিক্ত সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৮টি আসনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী জয়লাভ করেছে-
বাংলাদেশ আওয়ামী লীগ: ২২৩টি
স্বতন্ত্র প্রার্থীরা: ৬১টি
জাতীয় পার্টি: ১১টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: ১টি
জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ: ১টি
বাংলাদেশ কল্যাণ পার্টি: ১টি
তিনি আরও বলেন, ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে। ফলে কেন্দ্রটির ফলাফল বাতিল করা হয়। কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান কম হওয়ায় পুরো আসনটির ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে সারাদেশে অনুষ্ঠিত ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
১২ কোটি ভোটারের প্রায় সবাই নির্বাচন বর্জন করেছে: বিএনপি
সরকারপ্রধান হওয়ার নয়া রেকর্ড গড়তে যাচ্ছেন শেখ হাসিনা
১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি মাহি