Sunday
24 May 2026

১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি মাহি

January 7, 2024

বাংলাদেশ ডেস্ক: শারমিন আক্তার নিপা। তাকে সবাই চেনেন মাহিয়া মাহি নামে। ঢালিউডি এই নায়িকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে তার প্রতিক ছিল ট্রাক। এই আসনের ঘোষিত প্রথম ১৭টি কেন্দ্রে একটি ভোটও পাননি তিনি। অবশ্য এ তালিকায় নাম লিখিয়েছেন আরও তিন প্রার্থী।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ১৭টি কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী মাহিয়া মাহীর প্রাপ্ত ভোট শূণ্য। এ তালিকার বাকি তিন প্রার্থী তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), বিএনএমের শামসুজ্জোহা (নোঙ্গর) ও জাতীয় পার্টির শামসুদ্দিন (লাঙ্গল)।

এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী ১৭ কেন্দ্রে ৯ হাজার ৪১৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী (কাঁচি) ৫ হাজার ৮৭৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) ৩১২, এনপিপির নুরুন্নেসা (আম) ৩৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি) ২৭ ও বিএনএফের আল আসাদ (টেলিভিশন) ৮৬ ভোট পেয়েছেন।

এ ছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেয়া আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান (ঈগল) পেয়েছেন ৮৬ ভোট।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]