বাংলাদেশ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা অভিনন্দন জানিয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) সকালে দেশগুলোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী প্রেস উইংস।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে অভিনন্দন জানান। তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।
এছাড়া সাক্ষাৎ করেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরা। আজ (সোমবার) আরও বেশ কয়েকজন রাষ্ট্রদূত সাক্ষাত করতে পারেন বলে জানিয়েছে প্রেস উইংস সূত্র।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে টানা চতুর্থবারে মতো সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। আর সব মিলিয়ে তিনি পঞ্চমবারের মতো হবেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
সরকারপ্রধান হওয়ার নয়া রেকর্ড গড়তে যাচ্ছেন শেখ হাসিনা
১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি মাহি
এক মাসে রিজার্ভ বাড়লো ২ বিলিয়ন ডলার