ওশেনিয়া ডেস্ক: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজি প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি প্রদানে ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ চালু করেছে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন। প্রথমবারের মত এ পুরস্কারে ভূষিত হয়েছেন ৯ প্রবাসী বাংলাদেশি।
শনিবার (২ ডিসেম্বর) ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়।
ক্যানবেরা বাংলাদেশ হাইকমিশন জানায়, বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ, বাংলাদেশি পণ্য আমদানি এবং শিল্প, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য প্রবাসী বাংলাদেশিকে ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবাসী সাদ্দাম হোসেন নাঈম, মোহাম্মদ কাজী আবদুল কাদের, মাহাতাব উদ্দিন খান ও সিফাত বিন আজাদ এবং বাংলাদেশি পণ্য আমদানির জন্য অস্ট্রেলিয়া প্রবাসী শাহিনুল ইসলাম, মুরাদ ইউসুফ ও নিউজিল্যান্ড প্রবাসী মোস্তাফিজুর রহমান খান অ্যাওয়ার্ড পেয়েছেন।
এছাড়া শিল্প, সাহিত্য, গবেষণায় অবদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবাসী ড. মোহাম্মদ আজিজ রহমান ও ফিজি প্রবাসী এ বি এম শওকত আলীকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী অ্যাওয়ার্ড প্রাপ্তদের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির শ্যাডো মাল্টিকালচারাল মিনিস্টার পিটার কেইন।
অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধশালী ঐতিহ্য তুলে ধরার ওপর জোর দেন হাইকমিশনার আল্লামা সিদ্দিকী।
এনআরবি৩৬৫/এএমএম
আরও খবর পড়ুন:
২৭তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবেদন করবেন যেভাবে
ব্রিকসের সদস্যপদ চায় পাকিস্তান, বাঁধা ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়
সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]