এশিয়া ডেস্ক: ২৭তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। প্রতিযোগিতা শুরু হবে পয়লা রমজান (১২ মার্চ ২০২৪)। চলবে ১৪ রমজান (২৫ মার্চ) পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের পুরুষ নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ-এর দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
প্রতিযোগিতার বিষয়: তাজবীদসহ পূর্ণ কুরআন হিফজ
প্রতিযোগীর বয়স: ১২ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২৫ বছর
প্রাথমিক বাছাই: ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার, সকাল ১০টা
চূড়ান্ত বাছাই: ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, সকাল ১০টা
বাছাইয়ের স্থান: দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ; ইসলামিক ফাউন্ডেশন ভবন, বায়তুল মুকাররম, ঢাকা
প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তসমূহ:
অংশগ্রহণকারীকে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে নমুনা আবেদন সংগ্রহ করে তা পূরণ করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট: www.islamicfoundation.gov.bd
নমুনা আবেদনের সাথে জমা দিতে হবে:
১) সদ্য তোলা এককপি পাসপোর্ট সাইজ ছবি
২) জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের কপি
৩) শিক্ষাগত যোগ্যতার সনদের কপি
৪) জীবনবৃত্তান্ত
যারা এর আগে দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি:
আবেদনকারীকে যে কোনো তফসিলি ব্যাংক থেকে ‘ইসলামিক ফাউন্ডেশন’ শিরোনামে ৩০০.০০ (তিনশত) টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়:
২১ ডিসেম্বর ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে কুরিয়ারে বা সরাসরি বা আ-মেইলে বা ওয়েবসাইটের মাধ্যমে পৌঁছাতে হবে।
ই-মেইল: deenydawha@gmail.com
ওয়েবসাইট: http://www.mygov.bd
উল্লেখ্য, দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরিম। তার বয়স ছিল ১৪ বছর। প্রথম পুরস্কার হিসেবে লাভ করেন আড়াই লাখ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৭ লাখ।
এছাড়াও গেল বছর প্রথমবারের মত বিচারক প্যানেলে একজন বাংলাদেশি ছিলেন। তার নাম শায়খ শোয়াইব মোহাম্মদ। তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইলমুল ক্বেরাত ওয়াত তাজবিদ ডিগ্রি অর্জন করেন।
এনআরবি৩৬৫/এএমএটি
আরও পড়ুন:
প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান
জ্যোতিকা জ্যোতি যে কারণে নির্বাচন থেকে দূরে
যে কারণে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি
নিউইয়র্কে বাংলাদেশি আয়াসের ৪টি গোল্ড মেডেল অর্জন
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]