Saturday
30 May 2026

আমিরাতে প্রাণ হারালেন চট্টগ্রামের নুরুল আলম

December 19, 2023

এশিয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। নিহতের নাম নুরুল আলম। বয়স হয়েছিল ৩৭ বছর।

শনিবার (১৬ ডিসেম্বর) ফুজাইরাহ গোলফা বলদিয়া মার্কেটের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। মার্কেটের পাশে জেব্রা ক্রসিংয়ে একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে ফুজাইরাহ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বিবেচনা করে আইসিইউ-তে নিয়ে যান। সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান।

নিহত নুরুল আলম একটি রেস্টুরেন্টে হোম ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। পায়ে হেঁটে সেই রেস্টুরেন্টের খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময়ই দুর্ঘটনার শিকার হন।

নিহত নুরুল আলমের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি মধ্যম কদলপুর ইউনিয়নের ইউনুস মিয়ার ছেলে। সাত ভাই-বোনের মধ্যে নুরুল আলম ছিলেন পঞ্চম।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন কুয়েতের নয়া আমির

সড়ক দুর্ঘটনায় ১৬ প্রাণ গেল ভেনিজুয়েলায়

প্লে-ব্যাক সিঙ্গার অনিমা নাম লেখালেন সাংবাদিকতায়

ট্রাকে চেপে সংসদে যেতে চান মাহি