ওশেনিয়া ডেস্ক: মরমী কবি ও বাউল সাধক হাসন রাজা স্মরণে ‘হাসন রাজা উৎসব’ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনিতে। উৎসবে অংশ নিতে শিল্পী যাবেন বাংলাদেশ থেকেও।
আগামী ৯ ডিসেম্বর সিডনির ব্যাংকসটাউনের ব্রাউন থিয়েটারে দিনভর অনুষ্ঠিত হবে এই উৎসব। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। টিকেটের বিনিময়ে অংশ নিতে হবে অনুষ্ঠানে।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে যাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। তিনি হাসন রাজার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। সেলিম চৌধুরী এই প্রথম অস্ট্রেলিয়াতে লাইভ অনুষ্ঠানে অংশ নিবেন।
উৎসবে লালনগীতি, ভজন ও কীর্তন গানের জনপ্রিয় শিল্পী দীপ্তি রাজবংশীও অংশ নিবেন। দীপ্তি রাজবংশীও প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় আয়োজি হাসন রাজা উৎসবে অংশ নিচ্ছেন।
উৎসবে বাংলাদেশ থেকে যাওয়া শিল্পীদের পাশাপাশি স্থানীয় সঙ্গীত, নৃত্য ও অভিনয় শিল্পীরা অংশ নিবেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মঞ্চস্থ হবে নাটিকা ‘পিঞ্জিরা’।
উৎসবকে রাঙিয়ে তুলতে থাকবে ফুচকা, চটপটিসহ মুখরোচক দেশিয় খাবার।
হাসন রাজা উৎসবের মূল আয়োজক- হাসন রাজা পরিষদ, অস্ট্রেলিয়া। তাদের সহযোগিতা করছে পথ প্রডাকশন। এছাড়া অর্থ দিয়ে সহায়তা করছে প্রভাত ফেরী, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল একাডেমি ও স্ট্যামফোর্ড এডুকেশন।
এনআরবি৩৬৫/এএমটি/কিউটি
আরও খবর পড়ুন:
মেলবোর্নের বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৯ প্রতিষ্ঠান
সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান
ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স
বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব বৈঠক: আলোচনার টেবিলে রোহিঙ্গা ও তিস্তার পানি
এনআরবি৩৬৫/এএমটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]