Saturday
13 June 2026

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

November 14, 2023

অস্ট্রেলিয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা বসেছিল সিডনিতে। বর্ণিল আয়োজনে বিঘ্ন ঘটাতে পারেনি তীব্র তাপদাহও।

১১ নভেম্বর সকালে জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজনের। আয়োজন করা হয় ওয়েস্টার্ন সিডনি পার্কল্যান্ডসের প্লাউ অ্যান্ড হ্যারো-তে। এবারের থিম ছিল: ‘পরিযায়ী পাখির মত আমরা ফিরে আসি আমাদের অলায়শ্রমে। জন্মাতে চাই অতীত সময়ের গর্ভে, দ্বিতীয় জন্মের আতুরঘরে… জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।’

অনুষ্ঠানে সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন নিউক্যাসল ও ওলুংগং-সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অবস্থান করা দু’শোরও বেশি সাবেক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে অ্যালামনাই সদস্য সন্তানদের চকলেট দৌড়, নারীদের পিলো পাসিং, পুরুষদের বেলুন পপিং গেম ছিল বেশ উপভোগ্য।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফ সেকান্দার রাফায়েল ও সাবেক আহ্বায়ক খালেদা কায়সার মিনি (৮ম ব্যাচ)-সহ অন্যরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিনা বীনা (১৯তম ব্যাচ) ও মিকন মোবাশ্বের (২২তম ব্যাচ)।

এনআরবি৩৬৫/এএমএম