ইউরোপ ডেস্ক: ইতালি অ্যাম্বেসি প্রচুর ভিসা আবেদন রিজেক্ট করেছে বলে আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতালির বাংলাদেশি কমিউনিটি লিডার এ বিষয়ে ১৬ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাাঁনোর উদ্যোগ নিয়েছেন।
পোস্টে তিনি জানান, “জানতে পারলাম গতকাল (১৫ জানুয়ারি) না কি ইতালী দূতাবাস ঢাকাতে প্রচুর Flussi ফাইল রিজেক্ট করেছে।
যাহারা ভিকটিম, যদি নিজেদের মধ্যে আলোচনা করা ফাইলগুলি একত্রিত করতে পারেন তা হলে ইতালীতে Class Action পদ্ধতিতে আদালতে মামলা দায়ের করা যেতে পারে।”
তিনি এ বিষয়ে পরামর্শ দিয়ে বলেন-
১। অবশ্যই নিজেদের মধ্যে বিষয়গুলি আলোচনা করে একত্রিত করবেন।
২। একটি WhatsApp গ্রুপ করে প্রাথমিক আলোচনা করতে পারেন ।
৩। যারা এই কাগজগুলির মিডিয়া, তাহারা মালিক পক্ষের সাথে আলোচনা করতে পারেন।
– যদি একমত হন এবং একত্রিত হন, যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।”
তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘কোন অবস্থায় কাহারো প্রাইভেট ফাইল নিয়ে আমরা কাজ করি না, আমাদের ধারণা এই ফাইলগুলিতে কোটি-কোটি টাকা লেন-দেন হয়েছে। যাহারা ভুক্তভুগি তাহাদের জন্য একটু চেষ্টা করা। আদালতে আপিল করলেই ভিসা দিয়ে দিবে এটার কোন নিশ্চয়তা নাই । শুধু চেষ্টা করা এবং সঠিক পথ গুলি ব্যবহার করা।’
সবার সুস্থতা কামনা করে তিনি জানান, ১৮ ফেব্রুয়ারি রবিবার দুপর ১টায় Piazza Repubblica-তে বিদেশিদের অধিকার আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে এই বিষয়গুলিও উপস্থাপন করা হবে।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দিল জার্মানি
দেড় লাখেরও বেশি কর্মী নিবে ইতালি