Tuesday
21 April 2026

কয়েক লাখ কর্মী নেবে ইতালি

January 13, 2024

বাংলাদেশ ডেস্ক: ২০২৭ সালের মধ্যে ১০টি খাতে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশ থেকে কর্মী নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এরইমধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে। দেশটির এমন উদ্যোগকে বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।

ইতালিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। পরিস্থিতি মোকাবেলায় প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নিয়ে থাকে দেশটি।

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেবে ইতালি সরকার। ইউরোপিয়ান লেবার অথরিটির প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবাসহ বিভিন্ন খাতে।

আগামীতে ইউরোপের বাইরের দেশ থেকে আরও কয়েক লাখ শ্রমিক নেয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ইতালি সরকার, যাকে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।

এদিকে, গত ডিসেম্বরে আবেদন করা চলমান স্পন্সর ভিসার অনুমোদন চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে। আর ২০২৪ সালের স্পন্সর ভিসার প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরুর কথা রয়েছে।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]