
ইউরোপ ডেস্ক: মিলা আর মুজা যাচ্ছেন লন্ডন। মাতাবেন সেখানকার সঙ্গীতপ্রেমীদের। মঞ্চ কাঁপাতে দু’জনেরই এটি প্রথম লন্ডন যাত্রা। লন্ডনের বাঙালি কমিউনিটি অপেক্ষায় আছে বাংলাদেশের এই দুই শিল্পীকে বরণ করে নিতে।

অনুষ্ঠানের পোস্টার
ভ্যালেন্টাইন কনসার্টের আয়োজন করেছে লন্ডনের আইপি টিভি ‘আইঅন টিভি’। লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে হবে ধামাকা অনুষ্ঠানটি। ১১ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে এই কনসার্টের।
আইঅন টিভির হেড অব প্রোগ্রাম অনুষ্ঠান সম্পর্কে জানিয়েছেন গণমাধ্যমকে। বললেন, প্রথমবারের মত মিলা ও মুজা লন্ডন আসছেন। গানে গানে মাতাবেন দর্শক-শ্রোতাদের।
তিনি বললেন, সঙ্গীতপ্রেমীদের এক্সাইটমেন্ট দেখে ভালো লাগছে। আশা করি সবাই আনন্দ পাবেন কনসার্টে এসে।
গেজেট ওয়ার্ল্ড এক্সপ্লোর লিমিটেড ও এনএস ট্রাভেল ও মানি চেঞ্জার প্রেজেন্টস ভ্যালেন্টাইন্স কনসার্ট ২০২৪ দারুণভাবে সফল হবে বলেই বিশ্বাস আয়োজকদের। অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে ০৭৯৪৪ ৫০০০৫৭ ও ০৭৯৩৩ ৯৫৩৬০৭ নাম্বারে। এছাড়াও দেয়া হয়েছে তাদের ওয়েব অ্যাড্রেস।
ক্লিক করতে পারেন: http://www.tickettailor.com/events/iontv/1106981
উল্লেখ্য, আইঅন টিভি এর আগেও লন্ডনে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে। এর আগে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন ও বালাম গান গেয়েছেন তাদের অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় এবার আসছেন মিলা ও মুজা।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
কুয়েত প্রবাসীদের শীতের পিঠা উৎসব
আপন হতে শুরু করেছি টরেন্টো শহরের