এশিয়া ডেস্ক: প্রবাসেও নিজ দেশের খাবারে অভ্যস্ত কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। তিনবেলার খাবারই শুধু নয়, পিঠাপুলির ক্ষেত্রেও ব্যতিক্রম নয় তা। আর তারই ধারাবাহিকতায় কয়েতে হয়ে গেল পিঠা উৎসব।
শুক্রবার (১২ জানুয়ারি) দেশটির সালমিয়া পার্কে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। কয়েকটি বাংলাদেশি পরিবার উদ্যোগ নিয়ে করলো ‘আমাদের পিঠা উৎসব’।
উৎসবের অন্যতম আয়োজন ছিল চিতই পিঠা, নকশী পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠা ও তেলের পিঠা নানান ধরনের পিঠা। বড়োদের পাশাপাশি ছোটরাও দারুণ উপভোগ করেছে উৎসবের পিঠাগুলো।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসে দেশের শীতকালীন আবহ পেতে এই আয়োজন। এতে দেশের ঐতিহ্য আর সংস্কৃতি চর্চ্চার অংশ এই উৎসব। একই সাথে সন্তানদের নিজের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়াও এই উৎসব আয়োজনের অন্যতম কারণ।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
যুক্তরাষ্ট্রে কোথায়, কেনো ও কিভাবে থাকবেন…