Tuesday
21 July 2026

কানাডিয়ান এমপি আরিয়ারের সাথে বিএনপি’র বৈঠক

January 14, 2024

আমেরিকা ডেস্ক: কানাডিয়ান সংসদ সদস্য চন্দ্র আরিয়ার সাথে সাক্ষাত করেছেন বিএনপি নেতারা। কথা বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বৈঠকে বিএনপি নেতারা চন্দ্র আরিয়া কেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন সে বিষয়ে প্রশ্ন তোলেন।

রবিবার (১৪ জানুয়ারি) চন্দ্র আরিয়ার আঞ্চলিক কার্যালয়ে কানাডা বিএনপির নেতারা এ বৈঠক করেন। বৈঠকে বিএনপি নেতাদের নেতৃত্ব দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপির ক্যুইবেক শাখার সভাপতি এম এ মান্নান ও সদস্য সাইদুর রহমান, অটোয়ার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন, ইউসুফ হারুন, সৈয়দ আনোয়ার ও মোবাশ্বের আলী। পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন ইউসুফ হারুন।

ফয়সাল চৌধুরী তার বক্তব্যে জানতে চান, বাংলাদেশ সম্পর্কে চন্দ্র আরিয়ার স্টেটমেন্ট ফিরিয়ে নেয়া হবে কিনা। কারণ, তার এই সমর্থন (শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি) বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও মানবাধিকারের লঙ্ঘন। এরপরও তিনি কেনো বর্তমান সরকারকে সমর্থন করে যাচ্ছেন।

জবাবে চন্দ্র আরিয়া স্পষ্টভাবেই জানান, তিনি তার বক্তব্য ফিরিয়ে নেবেন না। তবে বিষয়টি তিনি ভেবে দেখবেন।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

শেখ হাসিনাকে পিটার হাসের অভিনন্দন

যুক্তরাষ্ট্রে কোথায়, কেনো ও কিভাবে থাকবেন…

তামিলনাড়ুর পোঙ্গল উৎসব

কুয়েত প্রবাসীদের শীতের পিঠা উৎসব

আপন হতে শুরু করেছি টরেন্টো শহরের