Sunday
15 February 2026

নির্বাচন বাতিলের দাবিতে রিজভীর লিফলেট বিতরণ

January 9, 2024

বাংলাদেশ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর কমলাপুর এলাকায় লিফলেট বিতরণ করেছেন। তাতে দাবি করেছেন নির্বাচন বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার পুণঃপ্রতিষ্ঠার।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে কয়েকজন অনুসারী নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশপাশে লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় রিজভী বলেন, ‘একটি দলের নির্বাচন হয়েছে। কারা এমপি হবেন, তা আগেই ঠিক করা ছিল। তবুও এই নির্বাচনে তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।’

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। এ দাবিতে মঙ্গলবার ও বুধবার দুই দিন গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে তারা। ঘোষিত কর্মসূচির প্রথম দিন ছিল আজ।

লিফলেট বিতরণকালে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলুসহ আরও কয়েকজন।

 এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

নির্বাচিত এমপি’দের শপথ আগামীকাল

বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা

১২ কোটি ভোটারের প্রায় সবাই নির্বাচন বর্জন করেছে: বিএনপি

সরকারপ্রধান হওয়ার নয়া রেকর্ড গড়তে যাচ্ছেন শেখ হাসিনা

শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন