Thursday
03 September 2026

পাঁচ বছর পর আবার নির্বাচন করবেন মাহি

January 9, 2024

বাংলাদেশ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে নির্বাচন করেছেন মাহিয়া মাহি। নির্বাচনের ফলাফলে তিনি ৯ হাজার ৯টি ভোট পেয়েছেন। তার আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। ফলাফল ঘোষণার একদিন পর মাহি ফেসবুকে এক ভিডিও বার্তায় তার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। জানিয়েছেন, পাঁচ বছর পর তিনি আবার নির্বাচন করবেন।

Mahi did not get a single vote in 17 centres

এক ভিডিও বার্তায় মাহি বললেন, একটু মন খারাপ হলেও মানসিকভাবে ভেঙে পড়িনি। আমি প্রতিটি কাজের নেগেটিভ দিক চিন্তা করে শুরু করি। ভোটে যে কোনো ফলাফলের জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম।

জাতীয় নির্বাচনের আগে মাহি তার নির্বাচনী ইশতেহারে ১৭টি বিষয় উল্লেখ করেছিলেন। সেগুলোর মধ্যে অন্যতম ছিল প্রত্যেকের ঘর কর্মসংস্থান হবে, তরুণরা হবেন উদ্যোক্তা। আরও ছিল নির্বাচনী একালায় সড়কের উন্নয়ন।

নৌকার বিজয়ী প্রার্থী ওমর ফারুক চৌধুরীর উদ্দেশে মাহিয়া মাহি বলেন, সড়কে গরুর গাড়ি চলার মতো অবস্থা। বরেন্দ্র ভূমিতে পানির সমস্যা আছে। যিনি নির্বাচিত হয়েছেন তার কাছে অনুরোধ করবো গত ১০ বছরে তিনি যেটা করেননি এই পাঁচ বছরে যেন এটা করেন। কারণ তার জনপ্রিয়তা গত ১৫ বছরে জিরো অবস্থায় এসেছে। তিনি যেন এটি কাটিয়ে ওঠেন। তিনি পাশ করতে পেরেছেন শুধুমাত্র নৌকা প্রতীকের জন্য।

নির্বাচনে হারলেও মাঠ ছাড়ছেন না মাহি। তার কথায় বোঝা গেল দ্বিগুণ উৎসাহে তিনি কাজ করে যাবেন। মাহিয়া মাহি বলেন, আমি কিন্তু মাঠে আছি। পাঁচ বছর পর আবারও দেখা হচ্ছে। এই সময়ে আমার পক্ষে যারা কাজ করবে তাদের যদি ডিস্টার্ব করা হয় মনে রাখবেন আমি কিন্তু দুর্বল নই। কর্মীদের যদি বাধা দেয়া হয় তাহলে আমি প্রতিহত করবো। যেসব কর্মীরা আমার জন্য কাজ করেছে, তাদের জন্য প্রয়োজনে আমি জানও দিয়ে দেব।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মাহি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রশাসন, নির্বাচন কমিশনের কাছে যখন সহযোগিতা চেয়েছি তারা আমাকে হেল্প করেছে। যদিও আমি কম ভোট পেয়েছি কিন্তু ওটা ব্যাপার না। একজন নারী হয়ে আমি যেভাবে নির্বাচন করেছি এটা সকলের অ্যাপ্রিসিয়েট করা করা উচিত।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

নির্বাচিত এমপি’দের শপথ আগামীকাল

বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা

সরকারপ্রধান হওয়ার নয়া রেকর্ড গড়তে যাচ্ছেন শেখ হাসিনা

নির্বাচন বাতিলের দাবিতে রিজভীর লিফলেট বিতরণ

১২ কোটি ভোটারের প্রায় সবাই নির্বাচন বর্জন করেছে: বিএনপি