ফারুক মহসিন, তামিলনাড়ু থেকে
ভারত ডেস্ক: সকালে নাস্তা খেয়ে হোটেলে ফেরার পথে খেয়াল করলাম অনেকেই আখ নিয়ে যাচ্ছেন হাতে করে। তাও আবার একটা করে।
সবার হাতেই আখ দেখে ভাবলাম, হয়তো কোন পূজা পার্বণের বিষয়। কিংবা আখ বিষয়ক কোন উৎসব?
হোটেলে ফিরে ম্যানেজার সেলিম ভাইকে জিজ্ঞেস করলাম ঘটনা কি? সবার হাতে আখ কেন?!?
সেলিম ভাই জানালেন, পোঙ্গল উপলক্ষ্যে রাজ্য সরকার প্রত্যেক ভোটার আইডি কার্ড হোল্ডারকে এক হাজার রুপি, চাল, চিনি আর একটা করে আখ উপহার দিচ্ছে। প্রত্যেক ওয়ার্ডের রেশন দোকানের মাধ্যমে এই উপহার দেয়া হচ্ছে। তাই সবার হাতে হাতে আখ।
পোঙ্গল তামিলনাড়ুর একটা উৎসব। মূলত জানুয়ারির ১৫ তারিখ থেকে চার দিন এই উৎসব পালিত হয়। এবং এই চারদিন রাজ্যে সরকারি ছুটি থাকে।
পোঙ্গল শব্দের বাংলা অর্থ বিপ্লব। নতুন ফসল কাটার পর এই উৎসব আমাদের দেশের (বাংলাদেশের) নবান্নের মতোই অনেকটা। তামিলদের এই ঐতিহ্য প্রায় হাজার বছরের পুরনো।
ছবি: মোবাইল ফটোগ্রাফি।
সেলিম ভাইয়ের কাছে কাহিনী জানার পর আবার গিয়ে রেশন শপের সামনে থেকে তোলা কিছু ছবি।
এনআরবি৩৬৫/এএমএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
ব্রিকসের সদস্যপদ চায় পাকিস্তান, বাঁধা ভারত
শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের অভিনন্দন
পরিচয় মিলেছে জামাল কুদুর ইরানি সুন্দরীর
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে
যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার