Wednesday
29 April 2026

ডাক্তারদের বাণিজ্যিক আচরণে এবার মারা গেলো নবজাতক রেদওয়ান

January 23, 2024

বাংলাদেশ ডেস্ক: ডাক্তারদের বাণিজ্যিক মনোভাবের কারণে শিশু আয়ানের পর এবার মারা গেলো আরেক নবজাতক। গত ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জন্ম নেয় শিশু রেদওয়ান রহমান আজাদ। আজ ২৩ জানুয়ারি সকালে শিশুটি মারা যায়।

জন্মের পর শিশু রেদওয়ান

রেদওয়ানের পরিবারের দাবি, শিশুটির জন্মের পূর্বেই ডাক্তাররা নানাভাবে হয়রানি করছিল শিশুটির বাবা-মা’কে। তারা শিশু রেদওয়ানের মৃত্যুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডাক্তারদের দায়ি করছেন।

আজ (মঙ্গলবার) শাহজাহানপুরের আমতলা মসজিদে নামাজে জানাজা শেষে রেদওয়ানকে শাহজাহানপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিশুটির বাবা মাহমুদুর রহমান ব্যবসায়ী এবং মা আকলিমা আক্তার লিওনা একজন ব্যাংকার। রেদওয়ানের দাদা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুর রহমান।

উল্লেখ্য, শিশুটির ছোট চাচা রহমান মুস্তাফিজ সারাবাংলা ডট নেট-এর প্রধান বার্তা সম্পাদক। তার চাচি কাজী তামান্না তৃষা আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]