Monday
20 April 2026

দেড় লাখেরও বেশি কর্মী নিবে ইতালি

December 24, 2023

ইউরোপ ডেস্ক: ইতালিতে নতুন করে কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছরের শুরুতে দেড় লাখেরও বেশি কর্মী নেবে দেশটি। ক্লিক ডে ২০২৪ প্রোগ্রামের আওতায় এই কর্মী নিয়োগ দেয়া হবে। তবে এই কর্মী নিয়োগের বিষয়টিকে ঘিরে গড়ে উঠেছে দালাল চক্র। ইতালি যেতে আগ্রহী মানুষদের প্রতারণার ফাঁদে ফেলতে তৎপরতা শুরু করেছে একটি চক্র।

বিভিন্ন সূত্রে জানা গেছে, স্পন্সর ভিসায় ৬১ হাজার ৯৫০ জন কর্মী নেয়া হবে। এর বাইরে ডমেস্টিক ভিসায় নেয়া হবে ৯ হাজার ৫০০ জন। কৃষি ভিসা (সিজনাল) প্রোগ্রামে নেয়া হবে ৮৯ হাজার ৫০ জন। সব মিলিয়ে ১ লাখ ৬০ হাজার ৫০০ জনকে ভিসা দেয়ার কথা রয়েছে।

ক্লিক ডে ২০২৪ এর স্পন্সর ভিসা সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ৯টায়। একইভাবে ডমেস্টিক ভিসার ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি সকাল ৯টা এবং কৃষি ভিসার সময় ১২ ফেব্রুয়ারি সকাল ৯টায়।

এদিকে, এই ভিসা প্রক্রিয়াকে সামনে রেখে বাংলাদেশ ও ইতালিতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এদের সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে ইতালির বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন গ্রুপে পোস্টও দেয়া হচ্ছে।

ইতালিতে বাংলাদেশি কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এই লিংকে: 

https://www.linkedin.com/pulse/italy-sponsor-visa-from-bangladesh-2024-monoj-roy

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়তে পারেন:

যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে