এশিয়া ডেস্ক: নিজ নিজ দেশে ফেরত যেতে হলো প্রায় সাড়ে ৩ হাজার কুয়েত প্রবাসীকে। এ হিসেব শুধু চলতি ডিসেম্বর মাসের। আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করায় তাদের কুয়েত ছাড়তে হলো।
শনিবার (২৪ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে। তাদের দেয়া তথ্যানুযায়ী চলতি মাসে ৩ হাজার ৩৭৫ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
আরব টাইমসের প্রতিবেদনে জানানো হয়, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ হাজার ৯৯১ জন পুরুষ ও ১ হাজার ৩৮৪ জন নারীকে নির্বাসিত করার নির্দেশনা দেয়। তবে তাদের জাতীয়তা প্রকাশ করেনি মন্ত্রণালয়।
ফেরত পাঠানো অভিবাসীদের বেশিরভাগই আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া কিছু প্রবাসীকে অবৈধ স্থান থেকে আটক করা হয়েছিল।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সব প্রদেশে সকাল-সন্ধ্যা নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ ও নিরাপত্তা বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অপরাধ সংঘটিত করার দায়ে সম্প্রতি ৩০৯ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা অনুমতি ছাড়াই ভ্রাম্যমাণ ও মুদি দোকানে কাজ করছিলেন। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে
যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার
ওমানে ব্যবসা করতে আকামার আর প্রয়োজন নেই