বাংলাদেশ ডেস্ক: বৈধ পথে সবচেয়ে বেশী বৈদেশিক মুদ্রা পাঠানোর পুরস্কার পেলেন হাফেজ মোহাম্মদ জামাল। লাভ করেছেন সিআইপি মর্যাদা। তিনি আবুধাবী প্রবাসী।
বুধবার (২০ ডিসেম্বর) ঘোষিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সরকার ২০২২ সালের জন্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশিদের সিআইপি-এনবিআর ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার ৭৫ জন অনাবাসী বাংলাদেশি এই সিিইপি মর্যাদা লাভ করেছেন।’
হাফেজ মোহাম্মদ জামাল ম্যানপাওয়ার সল্যুশন কোম্পানি আরাবকো গ্রুপ ২০১২ সালে প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি সংযুক্ত আরব আমিরাতের সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সেক্টরে দক্ষ জনশক্তি সৃষ্টি ও সরবরাহে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন হাজার দক্ষ জনশক্তি কাজ করছেন।
হাফেজ মোহাম্মদ জামালের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামে। তার বাবার নাম শামসুল আলম।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে আবুধাবীতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রীর কাছ থেকে শীর্ষ প্রবাসী বাংলাদেশি রেমিটার্স সম্মাননা গ্রহণ করেন।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন
দুবাইয়ে বাংলাদেশিদের আধুনিক পাসপোর্ট সেবা কেন্দ্র উদ্বোধন
জ্যোতিকা জ্যোতি যে কারণে নির্বাচন থেকে দূরে
সৌম্যের সেঞ্চুরির দিনে বড় হার বাংলাদেশের; সিরিজ খোয়ালো টাইগাররা