Sunday
19 April 2026

প্যারিসে হামলা; নিহত ১, আহত ২

December 3, 2023

ইউরোপ ডেস্ক: ছুরি ও হাতুড়ি হামলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। জানিয়েছেন, একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের পাশে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তিনি আরও জানান, হামলার অভিযোগে ২৬ বছর বয়সী একজন ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি একটি জার্মান পর্যটক দম্পতির একজনকে ছুরিকাঘাত করে। তখন লোকটিকে পুলিশ তাড়া করলে সে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরও দুইজনকে আহত করে। পরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারী ‘আল্লাহু আকবর’ ও আরবিতে ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ’ বলে চিৎকার করেছিল।

গ্রেফতারের পর সে পুলিশকে বলেছে, আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে। এ জন্য সে বিরক্ত।

এনআরবি৩৬৫/এএমএটি

 

 আরও পড়ুন:

যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার

পোল্যান্ড আ. লীগের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক শাহরিয়ার

কাতালোনিয়া সংসদ ভবন পরিদর্শনে নতুন প্রজন্মের বাংলাদেশিরা

রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৮ জন আটক

ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স

 

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]