এশিয়া ডেস্ক: ওমানে গাড়িচাপায় নিহত হয়েছেন একজন প্রবাসী বাংলাদেশি। নিহতের নাম খাইরুল ইসলাম চৌধুরী। তার বয়স ৪৪ বছর।
রোববার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী জানান, রোববার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সে (খাইরুল) গাড়িচাপায় মারা যান। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নিহত খাইরুলের বাড়ি চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায়। তার ১০ বছরের একটি মেয়ে রয়েছে।
উল্লেখ্য, নিহত খাইরুল গত ৭ বছর ধরে ওমানে রয়েছেন। এর আগে কুয়েতে ছিলেন ১০ বছর।
এনআরবি৩৬৫/এএমএটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, মারা গেলেন ১১ পর্বতারোহী
কিং ফাহাদ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, যেভাবে আবেদন করতে হবে এ মাসেই
বাংলাদেশি শ্রমিকের বাড়িতে সৌদি মালিক