আমেরিকা ডেস্ক: ভেনিজুয়েলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।
বুধবার সংঘটিত দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন দেশটির দমকল বাহিনীর প্রধান হুয়ান গনজালেস। তিনি জানান, একটি দ্রুত গতির ট্রাক দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ১৭টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
তিনি জানান, ট্রাকের ধাক্কার জেরে একটি বাসে আগুন ধরে যায়। ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৬ জন নিহত হন। পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনাটি ঘটেছে গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে। এই মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত করেছে।
সংবাদ সূত্র: বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
ইতালির আনকোনায় আওয়ামী লীগের নতুন কমিটি
প্লে-ব্যাক সিঙ্গার অনিমা নাম লেখালেন সাংবাদিকতায়
ফ্লোরিডায় ডেমোক্রেট ক্লাবের ‘হলিডে ডিনার’
মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশের ই-পাসপোর্ট