Wednesday
29 April 2026

কিং ফাহাদ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, যেভাবে আবেদন করতে হবে এ মাসেই

December 3, 2023

এশিয়া ডেস্ক: ভিনদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো নানান ধরনের বৃত্তির ব্যবস্থা রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য থাকা এসব বৃত্তির একটি হলো ডিনশিপ অব গ্রাজুয়েট স্টাডিজ। এই বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বিনা খরচে পড়ার সুযোগ পাবেন। বিদেশি শিক্ষার্থীদের এই বৃত্তির ব্যবস্থা করেছে দেশটির কিং ফাহাদ ইউনিভার্সিটি

আবেদনের যোগ্যতা

* আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই জিপিএ৪-এর মধ্যে কমপক্ষে ২.৫ থাকতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই ইংরেজি দক্ষতা পরীক্ষার (আইইএলটিএস) স্কোর জমা দিতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে ভর্তির সব যোগ্যতা পূরণ করতে হবে।

* পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান বিভাগে এমএস ডিগ্রি থাকতে হবে।

* ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং, তথ্য সিস্টেমের মত কম্পিউটার সংশ্লিষ্ট বিষয়গুলো জ্ঞান থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট

* তিনটি রেফারেন্স লেটার

* জীবনবৃত্তান্ত

* পাসপোর্ট সাইজের ছবি

* গবেষণা প্রস্তাবনা

* আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ

বৃত্তির সুযোগ-সুবিধা

* কিং ফাহাদ ইউনিভার্সিটি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি পুরোটাই মওকুফ করে

* ডিনশিপ অব গ্রাজুয়েট স্টাডিজ স্কলারদের প্রতিমাসে উপবৃত্তি প্রদান করে

* কিং ফাহাদ ইউনিভার্সিটির বৃত্তি পেলে শিক্ষার্থীদের থাকার খরচ লাগবে না

* কিং ফাহাদ ইউনিভার্সিটি থেকে বৃত্তিপ্রাপ্তরা আবেদন করা প্রজেক্টের জন্য তহবিল পাবেন

* বৃত্তিপ্রাপ্তরা বিমানে যাতায়াতের জন্য এককালীণ রিটার্ন টিকেট পাবেন

যেভাবে আবেদন করবেন

* কিং ফাহাদ ইউনিভার্সিটির স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে।

* প্রথমে কিং ফাহাদ ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

* এরপর আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন।

* যে প্রোগ্রামে আপনার আগ্রহ রয়েছে সেই প্রোগ্রামটি নির্বাচন করুন।

* নির্বাচিত প্রোগ্রামে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন করুন।

আবেদনের শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৩

বিস্তারিত জানতে:

ডিনশিপ অব গ্রাজুয়েট স্টাডিজ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন:

http://www1.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/Application-Deadlines.aspx

এনআরবি৩৬৫/এএমএটি

 

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

বাংলাদেশি শ্রমিকের বাড়িতে সৌদি মালিক

সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার

‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ পেলেন ৯ জন

পোল্যান্ড আ. লীগের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক শাহরিয়ার