বাংলাদেশ ডেস্ক: কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী ৪২ বছর বয়সী তাসলিমা, বড় মেয়ে ১১ বছর বয়সী মোহনা ও ছোট মেয়ে ৭ বছর বয়সী বন্যা।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু তিনটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এনআরবি৩৬৫/এএমএম