ইউরোপ ডেস্ক: আওয়ামী লীগের পোল্যান্ড শাখায় নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেন।
২৪ নভেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ারশর একটি অভিজাত হলরুমে এই কমিটি ঘোষণা করা হয়। প্রীতি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হন মো. মনিরুজ্জামান। সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম চকদার (শাহরিয়ার সাকু)।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন: সহ-সভাপতি পদে খলিলুল কাইয়ুম শেখ এরশাদুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে তানিয়া আফরিন ও এহতেশামুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক পদে মাসুদুর রহমান তুহিন, নান্নু শেখ ও শাহ মুর্শিদি কামাল।
উল্লেখ্য, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ইউরোপজুড়ে প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে পোল্যান্ডেও সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপ্রধান ছিলেন ডা. খলিলুল কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরীফ আহমেদ, এহতেশামুল হক সেতু, তানিয়া আফরিন, হাফিজুল ইসলাম মুরাদ, পলিন, দেলোয়ার হুসেন অপু, সজীব চন্দ্র দাশ, জহির আহমেদ, মাসুদুর রহমান দোলন, শান্তণু দেবনাথ, নয়ন আহমেদ ও এনামুল হাসান।
এনআরবি৩৬৫/এএমটি/কিউটি
আরও খবর পড়ুন:
রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৮ জন আটক
বাংলাদেশের লুনা মরণোত্তর ‘নির্বাচনী পুরস্কার’ পেলেন
বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন প্রায় দেড় কোটি বাংলাদেশি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]