Friday
17 April 2026

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার

March 24, 2024

ইউরোপ ডেস্ক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরাও নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতাম না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

শনিবার (২৩ মার্চ) লন্ডনের ক্যাভেল স্ট্রিটের একটি রেস্টুরেন্টে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন। সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সঞ্চালনায় আয়োজিত আলোচনায় প্রধান বক্তা ছিলেন সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি অপপ্রচারে লিপ্ত। এসব দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রহমান, সহ-সভাপতি জামাল আহমদ খান, সহকারি সম্পাদক মুহাম্মদ সালেহ আহমদ ও ডক্টর আজিজুল আম্বিয়া, সহকারি কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম, ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সম্পাদক এ রহমান অলি, সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন কবি ফয়েজুর রহমান ফয়েজ, লেবার পার্টির হোয়াইটচ্যাপল শাখার সম্পাদক সুয়েজ মিয়া, সাবেক কাউন্সিলর গীতিকবি শাহ সোহেল আমিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সুলতান আহমেদ, সালমান আহমেদ চৌধুরী, আব্দুস সাত্তার, সেলিম আহমদ ও হাসান আহমদ।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। এর আগে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ এসকেএম আশরাফুল হুদা।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

রুমানা রাখি পেলেন সেরা নারী স্বেচ্ছাসেবকের স্বীকৃতি

ফ্রান্সে মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের নয়া নেতৃত্ব

এভিয়েশন খাতে সহায়তা দিতে জার্মানি আগ্রহী

গ্রিসে পাঁচ প্রবাসী সাংবাদিককে দূতাবাসের সম্মাননা

গ্রিসে টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দরবন স্পোর্টিং ক্লাব