Friday
13 March 2026

ফ্রান্সে মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের নয়া নেতৃত্ব

March 22, 2024

ইউরোপ ডেস্ক: ফ্রান্সে নির্বাচিত হয়েছে মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের নয়া নেতৃত্ব। ৬১ সদস্যের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে হাবিবুর রহমান হাবিব ও এমমামুল সরদার।

সোমবার (১৮ মার্চ) এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপ্রধান ছিলেন নাসির উদ্দীন। অহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোশাররফ তালুকদার, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ ও ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

নতুন কমিটির উপদেষ্টামণ্ডলীর ১০ জন হলেন: নাসির উদ্দীন, শামসুল হক হামিদ, জাকির সিকদার, রোকন তালুকদার, নাজমুল কবির, শুক্কুর মোল্লা, শাহিন আলম, সাইফুল ইসলাম, মোশাররফ তালুকদার ও বাদশা বুলবুল। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন রানা রহমান, জিতু তালুকদার, হান্নান হাওলাদার ও মিয়া মস্তফা।

গঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে বাচ্চু মাতুব্বর, শাজাহান হাওলাদার, মনির মৃধা, আজিজুল মেম্বার, আরিফ ফরাজী, কাওসার হাওলাদার, সোহরাব আকন, আসিফ জায়েদি ও খন্দকার হাসান মাহামুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অহিদুজ্জামান টিপু, সুজন মাতুব্বর, মীর মস্তফা, শাকিল সরদার, টুটুল আমিন, কাওসার সিকদার ও অ্যাডভোকেট জিলানি।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল কালাম আজাদ, আবদুল সুক্কুর সুমন, এস এম মহসিন, কামরুল সরদার ও কাজী জহীরুল হক তরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আজিজুল খান। উপ-কোষাধ্যক্ষ দেলোয়ার সিকদার ও ইমাম হোসেন। সাইফুল ইসলাম রনি হয়েছেন দপ্তর সম্পাদক, উপ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শামিম ঢালী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আক্তারুজ্জামান। উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল সরদার। আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন তুষার ইমরান। উপ- আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ। মনির সরদার হয়েছেন ক্রীড়া সম্পাদক। উপ- ক্রীড়া সম্পাদক হয়েছেন রাহেল মোল্লা। সহ- ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শওকত হোসেন।

সমাজসেবা বিষয়ক সম্পাদক হয়েছেন ফারুক কাজী। উপ- সমাজসেবা বিষয়ক সম্পাদক সিকদার মোহাম্মদ তুহীন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলন হাওলাদার। উপ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমান উল্লাহ আমান। ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে এসেছেন মোহাম্মদ আলী। সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন লিটন অধিকারী। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিরাজুল ইসলাম। উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হয়েছেন নফেল হাওলাদার। কর্মসূচি বিষয়ক সম্পাদক হয়েছেন আরাফাত সরদার। সহ- কর্মসূচি বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী।

শিখা আজাদ দায়িত্ব পেয়েছেন মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে। সহ- মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন নাসরিন সেকান্দার। আবাসন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হয়েছেন পারভেজ মৃধা। উপ- আবাসন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হয়েছেন বাবু মৃধা।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন শাহীন মোল্লা, লাভলু ঢালী, স্বপন সেরনিয়াবাত, শিকদার মোহাম্মদ আহাদ, রুহেল মোল্লা, মোক্তার ফকির, রুবেল মুন্সি, সবুজ বেপারী, বেলাল বেপারী, আব্দুল আলীম ও মামুন মৃধা।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

রুমানা রাখি পেলেন সেরা নারী স্বেচ্ছাসেবকের স্বীকৃতি

এভিয়েশন খাতে সহায়তা দিতে জার্মানি আগ্রহী

রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ছাইয়েদুল

গ্রিসে পাঁচ প্রবাসী সাংবাদিককে দূতাবাসের সম্মাননা

জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন