Friday
01 May 2026

রুমানা রাখি পেলেন সেরা নারী স্বেচ্ছাসেবকের স্বীকৃতি

March 21, 2024

ইউরোপ ডেস্ক: ২০২৪ সালের সেরা নারী স্বেচ্ছাসেবকের স্বীকৃতি পেলেন রুমানা রাখি। তিনি ইস্টহ্যান্ডস চ্যারিটির সিনিয়র ভলান্টিয়ার কো-অর্ডিনেটর। তাকে এমন স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের উইমেন্স কমিশন।

বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আনসাং হিরো, ফিমেইল কেয়ারার অব দ্য ইয়ার, ফিমেইল ভলান্টিয়ার অব দ্য ইয়ার, ফিমেইল বিজনেস লিডার অব দ্য ইয়ার ও উইমেন গ্রুপ অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ৫ জন নারীকে সম্মাননা দেয়া হয়।

রুমানা আফরোজ রাখির এই অর্জনে ইস্টহ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, রুমানা নিবেদিত প্রাণ একজন স্বেচ্ছাসেবী। ইস্টহ্যান্ডসের প্রতিটি প্রজেক্ট সফলতার সাথে ডেলিভারিতে তার অবদান রয়েছে। কমিউনিটির উন্নয়ন ও পরিবর্তনে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে যে সম্মাননা পেয়েছে এজন্য ইস্টহ্যান্ডস পরিবার গর্বিত।

প্রসঙ্গত, ৭ মার্চ পূর্ব লন্ডনের অস্ট্রিয়াম সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু রাখি পেশাগত কারণে দেশের বাইরে থাকায় সেদিন সম্মাননা গ্রহণ করতে পারেননি। ফলে ২০ মার্চ উইমেন্স কমিশন অফিস থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

উল্লেখ্য, রুমানা আফরোজ রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে তিনি দেশেই সাংবাদিকতার পেশায় যুক্ত হন। ২০১৮ সালে ব্রিটেনে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন দাতব্য সংস্থার সাথে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হন।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

গ্রিসে পাঁচ প্রবাসী সাংবাদিককে দূতাবাসের সম্মাননা

রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ছাইয়েদুল

এভিয়েশন খাতে সহায়তা দিতে জার্মানি আগ্রহী

গ্রিসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

গ্রিসে টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দরবন স্পোর্টিং ক্লাব