Wednesday
22 April 2026

গ্রিসে টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দরবন স্পোর্টিং ক্লাব

March 12, 2024

ইউরোপ ডেস্ক: গ্রিস প্রবাসী বাংলাদেশিরা মেতেছিলেন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। এতে চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টের আয়োজক সুন্দরবন স্পোর্টিং ক্লাব। রানার আপ হয় এথেন্স ফ্রেন্ডস ক্লাব।

রোববার (১০ মার্চ) এথেন্সের ইরিনি অলিম্পিক স্টেডিয়ামের আউটডোরে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে ফ্রেন্ডস ক্লাব প্রথমে ব্যাট করে ১৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে শিরোপা ঘরে তোলে সুন্দরবন।

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুস আহমদ। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, অল ইউরোপীয় বাংলাদেশ কমিউনিটির সভাপতি ডক্টর জয়নুল আবেদীন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, তাজুল ইসলাম ও গোলাম মাওলা, বর্তমান সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান, বিএনপির গ্রিস শাখার সাবেক সভাপতি মোখলেছুর রহমানসহ কমিউনিটির নেতারা।

টুর্নামেন্টটির সার্বিক পরিচালনায় ছিলেন সুন্দরবন স্পোর্টিং ক্লাবের পরিচালক ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসেন সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

গ্রিসে বাংলাদেশি যুবকের মৃত্যু

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের, সম্পাদক তাইসির

দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দিল জার্মানি

প্যারিসে একুশের কবিতা পাঠ ও আলোচনা

ইতালির ভিসা প্রত্যাখ্যাতদের জন্য পরামর্শ