Sunday
15 February 2026

কুয়েতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নয়া কমিটি

March 11, 2024

এশিয়া ডেস্ক: গঠিত হলো কুয়েতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বিবিসি কুয়েত-এর নয়া কমিটি।

শনিবার (৯ মার্চ) রাতে গঠিত হয় নতুন কমিটি। এ উপলক্ষ্যে সালমিয়ার একটি হোটেলে প্রায় দুইশ ব্যবসায়ী মিলিত হন।

সভায় জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীকে প্রধান করে গঠিত হয় ১১ সদস্যের জুরি বোর্ড। এই বোর্ডই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করে। কমিটিতে লুৎফর রহমান মুখাই আলীকে সভাপতি ও মোহাম্মদ এমাদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য, কুয়েতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠনটি ২০১৬ সালে বাংলাদেশ দূতাবাসের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। মাঝে অনেকদিন এটি নিষ্ক্রিয় ছিল। সম্প্রতি একে সক্রিয় করার উদ্যোগ নেয়া হয়।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

কুয়েতে ৪ মাস ধরে নিখোঁজ বাংলাদেশির সন্ধান চায় পরিবার

কুয়েতের আবদালিতে বাংলাদেশি টক মিষ্টি বরই চাষ

চাকরির মিথ্যা প্রতিশ্রুতি, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিলো মালয়েশিয়া