ইউরোপ ডেস্ক: গ্রিস বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
শনিবার (১৭ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনরে মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। এরপর গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি ও কমিউনিটি নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা হয়।
প্রতিযোগিতার পর মঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবন রাজনৈতিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধান ছিলেন রাশ্ট্রদূত আসুদ আহমদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।
অনুষ্ঠানে আলোচনা করেন দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, শিক্ষার্থী আরিফ হোসেনসহ অন্যরা।
আলোচনা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এনআরবি৩৬৫/এএমটি/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]