Thursday
04 June 2026

মিশিগানে বিএনপির আলোচনা ও ইফতার মাহফিল

March 18, 2024

আমেরিকা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

রোববার (১৭ মার্চ) হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে এই আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেশি আহমদ। বক্তব্য রাখেন নুরুল হক, কামাল হোসেন দিলু ও মনজুরুল করিম তুহিন।

অনুষ্ঠানে মিশিগান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীসহ কমিউনিটির অনেকে অংশ নেন। ইফতারির আগে দোয়া পরিচালনা করেন আব্দুর রকিব।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

নিউ ইয়র্ক প্রেসক্লাব: ইফতার মাহফিলে হট্টগোল, হাতাহাতি

নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির মৃত্যু

যুক্তরাষ্ট্রে কোথায়, কেনো ও কিভাবে থাকবেন…

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে