আমেরিকা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রেস ক্লাবের ইফতার মাহফিলে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় সময় বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তোরা পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীনও মারামারি হওয়ার কথা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার মাহফিলের শেষ পর্যায়ে সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন প্রবীণ সাংবাদিক মইন উদ্দীন নাসেরের সাথে বাংলাদেশের রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে নাসের সাম্পতিককালে শিক্ষকদের নিয়ে নাসেরের সমালোচনার প্রসঙ্গ তুলে ধরেন। এতে দুইজনই উত্তেজিত হন। এমন পরিস্থিতিতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম। এরপর শুরু হয় হাতাহাতি।
হাতিহাতি শুরু হলে নাসের বলেন, সাংবাদিকদের মধ্যে আলাপ হচ্ছিল, এখানে বাইরের লোক কেনো কথা বলবে। এদের কে দাওয়াত করেছে বলেও প্রশ্ন তোলেন তিনি। পাল্টা জবাবে ব্যবসায়ী নূরুল আজিম জানান, এম এম শাহীনের ওপর তিনি (নাসের) ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে মনে হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে অনেকেই এগিয়ে আসেন এবং পরিবেশ শান্ত করেন।
এ বিষয়ে প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম জানান, ইফতার শেষ হওয়ার পর ঘটনাটি ঘটেছে এবং তিনি তা দেখেননি, পরে শুনেছেন। ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন তাসের মাহমুদ। এতে অংশ নেন ক্লাবের নির্বাহী কমিটির কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
এনআরবি৩৬৫/এএমটি/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির মৃত্যু
নিউইয়র্ক প্রবাসীদের সাথে কবি কামাল চৌধুরীর মতবিনিময়