এশিয়া ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
সম্প্রতি শারজাহ জাহরাত আল-জামান রেস্টুরেন্ট হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধান ছিলেন কমিটির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আলম।
বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক আহ্বায়ক মোহাম্মদ শাহাজান, মোরশেদুল করিম চৌধুরী, রুহুল আমিন রুবেল, নূরনবী তালুকদার, সাইফুল আলম, মোহাম্মদ মোজাফফর, জাহাঙ্গীর, কায়ছার মির্জা, আলী আবছার, সুমন, জাফর, সাইফুল, করিম, উত্তম কুমার, জানে আলম, সুজনসহ অন্যরা।
এসময় সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সমাজের অবহেলিত মানুষের জন্য সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মির্জাপুর প্রবাসী পরিষদ তেমনই একটি অরাজনৈতিক সামাজিক প্রবাসী সংগঠন।
মানবতার ব্রত নিয়ে সাধারণ মানুষের পাশে থাকাসহ প্রবাসীদের পাশে থাকার কথাও জানান তিনি।
সভায় শীতবস্ত্র বিতরণ ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
কুয়েত ছাড়তে হলো সাড়ে ৩ হাজার প্রবাসীকে
কুয়ালালামপুরে তিন রোহিঙ্গা আটক
আবুধাবী প্রবাসী জামাল সিআইপি নির্বাচিত হলেন